প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক কোম্পানি পিভিএইচের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান পিভিএইচের গ্রুপ প্রেসিডেন্ট মার্ক স্লাইডারসহ তাঁদের প্রতিনিধিদলটিকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ নাভিদ হুসেইন। পিভিএইচ ১৯৯৮ সাল থেকে বেক্সিমকোর সঙ্গে যৌথ অংশীদারির ভিত্তিতে কাজ করছে। বিজ্ঞপ্তি।