বেগজাদী মাহমুদা নাসিরের স্মরণসভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া পদকপ্রাপ্ত অধ্যাপিকা বেগজাদী মাহমুদা নাসিরের প্রয়াণে এক দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল শনিবার ১ নম্বর রামকৃষ্ণ মিশন রোডের ক্যাম্পাসে এ আয়োজন করা হয়েছে।
বেগজাদী মাহমুদা নাসির গত সোমবার বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
১৯৫৬ সালে এ কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। নারী শিক্ষার উন্নয়নে অবদানের জন্য ২০০১ সালে তাঁকে রোকেয়া পদকে ভূষিত করা হয়।