বেগজাদী মাহমুদার স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক বেগজাদী মাহমুদা নাসিরের স্মরণে এক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের ইউনিভার্সিটি প্রাঙ্গণে এই স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, অধ্যাপক এ এইচ আহমেদ কামাল, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মালেকা বেগম, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান।
বেগজাদী মাহমুদা নাসির গত সোমবার বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য। নারী শিক্ষার উন্নয়নে অবদানের জন্য ২০০১ সালে তাঁকে রোকেয়া পদকে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি।