বেগম পত্রিকার সম্পাদককে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে সংবর্ধনা দিয়েছে পদ্মরাগ সাহিত্য সংঘ। গতকাল শনিবার নূরজাহান বেগমের বাড়িতে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বেগম সম্পাদককে একটি ক্রেস্ট ও পাঁচ হাজার টাকা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মরাগ সাহিত্য সংঘের সভাপতি ফাতেমা ফরিদ। প্রধান অতিথি ছিলেন নারীনেত্রী মালেকা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে শিল্পী সুফিয়া রহমান, কবি রোকেয়া ইউসুফ, কথাশিল্পী মীনা মাশরাফি, প্রাবন্ধিক কাজী মদিনা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।