বেগম বদরুন্নেসা কলেজে বিজয় দিবসের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এবং ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহ্বুবা রহমান শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘ক’ শাখায় ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ এবং ‘খ’ শাখায় ‘বায়ান্ন থেকে স্বাধীনতা’। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি