বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শেরপুর শহরের চকবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয় l প্রথম আলো
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শেরপুর শহরের চকবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয় l প্রথম আলো

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে গতকাল শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ক্যাটাগরিগুলো হলো সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদান রাখা।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

সুনামগঞ্জ: জেলায় সংবর্ধনা পাওয়া পাঁচ জয়িতা হলেন জাহেদা বেগম, হালিমা আক্তার, ছকিনা আক্তার, ছালিমা আক্তার ও রেখা রানী রায়।

কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়ায় সংবর্ধিত জয়িতারা হলেন তাহরিমা খোরশেদ, মিনা আক্তার, ইয়াসমিন, জান্নাতুননেছা ও আকলিমা। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয়।

সরিষাবাড়ী (জামালপুর): উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সভাপতিত্বে উপজেলার পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। জয়িতারা হলেন রুজিনা আক্তার, নূরজাহান বেগম, রহিমা আক্তার, অজিফা বেগম ও জান্নাতুল ফেরদৌস।

জুড়ী (মৌলভীবাজার): বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া জয়িতারা হলেন মুক্তিদত্তা দাস, নমিতা রানী পাল, চন্দ্র রেখা ব্যানার্জি, সায়মা আক্তার ও গুলশান আরা চৌধুরী।