বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবী গতকাল বুধবার যোগদান করেছেন। পরে তিনি ১৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানান। গতকাল যোগদানের পর দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।নূর-উন-নবী বলেন, ‘ইতিমধ্যে জেনেছি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছরের মধ্যে প্রায় ছয় মাস সেশনজট হয়েছে। তা পর্যায়ক্রমে দূর করার চেষ্টা করব। সার্বিক বিষয় নিয়ে ১১ মে সিন্ডিকেটের সভা আহ্বান করা হয়েছে।’বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর উপাচার্যের পদ থেকে আবদুল জলিল মিয়াকে অব্যাহতি প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, ২০০৯-এর ১০(১) ধারা মোতাবেক এ কে এম নূর-উন-নবীকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। উপাচার্যের মেয়াদ হবে চার বছর।