বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আয়োজনে স্বাধীনতা স্মারক ভাস্কর্যে নবীনবরণের আয়োজন করা হয়।
নবীনবরণে আমন্ত্রিত অতিথি দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ সাফল্যময় ভবিষ্যৎ কামনা করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে। গড়ে তুলতে হবে সুন্দর পৃথিবী।
১৯৭১ সালের মার্চ মাসের কথা উল্লেখ করে নির্মলেন্দু গুণ আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আজও প্রাসঙ্গিক। এই ভাষণ জীবিত এবং অনন্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন কলা অনুষদের ডিন সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান, শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ, গুল নাহার নবী প্রমুখ।