বেগম সম্পাদক নূরজাহান বেগম হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান বেগম
নূরজাহান বেগম

বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম (৯০) অসুস্থ। আজ বুধবার দুপুরের দিকে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নূরজাহান বেগম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন। চিকিৎসক মির্জা নাজিমউদ্দিনের অধীনে চিকিৎসাধীন তিনি।
নূরজাহান বেগমের জন্ম ১৯২৫ সালের ৪ জুন, চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে। তাঁর বাবা সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন।
বেগম পত্রিকাটি বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক। ১৯৪৭ সালে এটি কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯৫০ সালে ‘বেগম’ চলে আসে ঢাকায়।
বেগম-এর প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। প্রথম সম্পাদিকা ছিলেন সুফিয়া কামাল। তবে চার মাস পর থেকেই পত্রিকাটির সম্পাদনা শুরু করেন নাসিরউদ্দীনের সুযোগ্য মেয়ে নূরজাহান বেগম।