বেগম সালেহা মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ বেগম সালেহা মোশাররফ (৬৬) গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জেলার চরভদ্রাসন পাইলট হাইস্কুল মাঠ, সদরপুর উপজেলা স্টেডিয়াম ও ফরিদপুর রেড ক্রিসেন্ট চত্বরে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বেগম সালেহা মোশাররফের মৃত্যুতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে। তিনি ফরিদপুর-৪ আসন থেকে চারবার নির্বাচিত সাংসদ প্রয়াত মোশাররফ হোসেনের স্ত্রী।