প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টনের বাসিন্দা বেগম সুফিয়া চৌধুরী (৭৮) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। পল্টন কালভার্ট রোড মসজিদে জানাজার পর শাহজাহানপুর কবরস্থানে গতকাল বুধবার তাঁকে দাফন করা হয়। মরহুমার কুলখানি কাল শুক্রবার বাদ আসর নয়াপল্টনের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। উত্তরা ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক নজরুল হক তাঁর ছেলে। বিজ্ঞপ্তি।