বেগমগঞ্জ গ্যাস ফিল্ড থেকে তেল-গ্যাস উত্তোলনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় কোম্পানির মাধ্যমে বেগমগঞ্জ গ্যাস ফিল্ড থেকে কূপ খনন করে দ্রুত তেল-গ্যাস উত্তোলনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেগমগঞ্জ গ্যাস ফিল্ড সংগ্রাম কমিটি।গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত খনি এলাকা বেগমগঞ্জের এনায়েতপুরে দীর্ঘ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক কর্মীসহ এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন।সংগ্রাম কমিটির আহ্বায়ক ফারুক ফয়সালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্যা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন উল্যা, অম্বরনগর ইউপি চেয়ারম্যান শাহজাহালা, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল জলিল, মুক্তিযোদ্ধা মাহবুবুল হক, সংগ্রাম কমিটির কামরুজ্জামান মোহন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দ্রুত এই গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে এই অঞ্চলে গ্যাসভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পদক্ষেপ নেওয়া জরুরি।