প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দফা দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।b গতকাল শনিবার কলেজের সামনে চৌমুহনী-মাইজদী সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে কলেজের অপসারিত অধ্যক্ষ আবদুল বাছেদকে পুনর্বহাল, দ্রুত ছাত্রাবাস নির্মাণকাজ শুরু করা ও স্থায়ী শিক্ষক নিয়োগ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হওয়ার ছয় বছর অতিবাহিত হলেও শিক্ষার পরিবেশের কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে তাঁদের আন্দোলনে নামতে হয়েছে।