বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পোরনবিবি বাজারে গত শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও পাঁচটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে একটার সময় ওই বাজারের দক্ষিণ পাশের সুধীর দাসের ইলেকট্রনিকসের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এই অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ এবং কৃষি ব্যাংকের শাখা ও অন্য পাঁচটি দোকান আংশিক পুড়ে যায়।