বেগমগঞ্জে আগুনে পুড়েছে ১৩টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে ছয়ানি পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত তিনটার দিকে হঠাৎ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে নৈশপ্রহরী ও আশপাশের লোকজন ছুটে যান। খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এর আগে ১৩টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুল আমিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁদের ধারণা। অগ্নিকাণ্ডে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কমপক্ষে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের মাইজদী স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, তাঁদেরও ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।