বেগমগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে সাম্প্রতিক সহিংসতার শিকার হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে প্রথম আলো বন্ধুসভা ও কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট। গতকাল রোববার বন্ধুসভার সংগৃহীত ১৬ হাজার ১৬০ টাকা আটটি পরিবারকে ও অনলাইন অ্যাক্টিভিস্টদের সংগৃহীত এক লাখ ১৪ হাজার টাকা ১৮টি পরিবারকে দেওয়া হয়।রাজগঞ্জের আলাদীনগর গ্রামের মালিবাড়ির সর্বজনীন কালীমন্দিরের সামনে অর্থ সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়।