বেগমগঞ্জে গণপিটুনিতে আহত ডাকাতের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে গণপিটুনিতে আহত অজ্ঞাতনামা এক ডাকাত হাসপাতালে মারা গেছেন।গত শুক্রবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সুরেশচন্দ্র স্বর্ণকারের বাড়িতে ওই গণপিটুনির ঘটনা ঘটে। তবে, ডাকাতেরা ওই বাড়ির কোনো মালামাল লুট করতে পারেনি বলে জানা গেছে।গণপিটুনির ঘটনায় ডাকাত নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল আলম।