বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইকবাল মীরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেনসহ কয়েকজন যুবক স্থানীয় দোকানঘর বাজারে জেনারেটরের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইকবাল বাজারের পাশের এক বাড়িতে জেনারেটরের লাইন মেরামত করতে যান। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত জেনারেটরের বিদ্যুতে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।