বেগমগঞ্জে মৎস্য খামারি খুন, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের রামপুরা গ্রামে গত শুক্রবার রাতে মাসুদ আলম (৩০) নামের এক মৎস্য খামারিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রামপুর গ্রামের বাসিন্দা মাসুদ আলম কিছুদিন আগে বিদেশ থেকে ফিরে এসে একটি মাছের খামার করেন। তিনি রোজ খামার পাহারা দিয়ে গভীর রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার ভোররাতে খামারের আশপাশের লোকজন মাসুদের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।