বেগমগঞ্জে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে হোসেন আহম্মদ (২২) নামের যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গোপালপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।
এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে গোপালপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।