বেগমগঞ্জে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম
নোয়াখালীর বেগমগঞ্জে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ গত বৃহস্পতিবার রাতে উপজেলার একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে৷
আহত ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান ওরফে সাদন (৩২) ও মিরওয়ারিশপুর ইউনিয়ন যুবলীগের সদস্যফজলুল রহমান ওরফে ফজলু (২৭)৷ তঁাদের দুজনের বাড়ি উপজেলার কেন্দুরবাগ গ্রামে৷ আহত ব্যক্তিদের জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দিকে মাহাবুবুর, ফজলুও তারেক বাংলাবাজার কুদ্দুছ অ্যান্ড সন্স ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হওয়ার সময় ১৫-১৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলে৷ এ সময় তারেক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মাহাবুবুর ও ফজলুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়৷ বেগমগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি৷