বেগমগঞ্জে সন্ত্রাসী চেনি কামালের ২২ দিনের রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন ওরফে চেনি কামালের (৩০) পৃথক তিনটি মামলায় ২২ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।গতকাল রোববার মামলা তিনটির তদন্তকারী কর্মকর্তা আদালতে ওই আবেদন করেন বলে জানা গেছে। এর আগে শনিবার রাতে চেনি কামালকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বেগমগঞ্জ থানা পুলিশ একাধিক স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। যার একপর্যায়ে জিরতলী ইউনিয়নের বাংলাবাজারের পার্শ্ববর্তী একটি ঝোপের ভেতর থেকে চেনি কামাল পাঁচটি গুলির কার্তুজ, একটি দেশে তৈরি পাইপগান, তিনটি চোরা ও একটি রামদা পলিথিন মোড়ানো অবস্থায় বের করে দেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম গতকাল রোববার বিকেলে জানান, চেনি কামাল ও তাঁর দুই সহযোগীকে গতকাল পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, চেনি কামাল একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিয়ে থাকেন। ওই গ্রুপটি জিরতলী, বাংলাবাজার, গোপালপুরসহ উপজেলার পশ্চিমাঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে।