বেগমগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৩৪ জনের রিমান্ড মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় আটক ৩৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল সোমবার নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম মো. রায়হানুল ইসলাম পুলিশের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।রিমান্ড মঞ্জুরের কথা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল প্রথম আলোকে জানান, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদসহ ছয়জনকে পাঁচ দিন করে এবং বাকি ২৮ জনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।