বেগমগঞ্জে স্কুলছাত্র সাত দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের জিনিয়াস হোম ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মো. আবদুর রহমান (১৪) গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামের নূর মোহামঞ্চদের ছেলে।রহমানের মামা মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর ভাগনে আবদুর রহমান ওই স্কুলে আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটার দিকে সে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় স্কুলে পৌঁছেছে কি না জানতে ফোন করলে কর্তব্যরত আবাসিক শিক্ষক আবদুর রহমান যায়নি বলে জানান।এরপর গত ছয় দিন ধরে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করাসহ বিভিন্ন স্থানে মাইকিং করে বিষয়টি প্রচার করা হয়। কিন্তু গত বুধবার বিকেল পর্যন্ত আবদুর রহমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।আলাউদ্দিন জানান, তাঁর ভাগনের মুখমণ্ডল গোলাকার, উচ্চতা চার ফুট তিন ইঞ্চি এবং গায়ের রং ফর্সা। তাই কেউ তার সন্ধান পেলে ০১৮১৯-১৬৩৪৪১—এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।