বেগমগঞ্জে সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ছাত্র আহত হওয়ার জের ধরে গত রোববার রাতে মাইজদী-চৌমুহনী সড়ক অবরোধ করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছয়টি গাড়ি ভাঙচুর করেন।পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, গত রোববার রাত আটটার দিকে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র মো. সাদ্দাম হোসেন ক্যাম্পাস থেকে বেগমগঞ্জ চৌরাস্তায় যাচ্ছিলেন। এ সময় জালাল উদ্দিন কলেজের কাছে উপকূল পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সাদ্দামকে উদ্ধার করে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় নেওয়া হয়।সূত্র জানায়, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে মাইজদী-চৌমুহনী সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ছয়টি গাড়ি ভাঙচুর করেন।