বেগমগঞ্জে ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবুল বাশার মেম্বারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার আলাইয়াপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি অভিরামপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী জানান, বাশারের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ১১টি মামলা রয়েছে।