বেগমজাদী মেহেরুন নেসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের স্ত্রী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী অধ্যাপক বেগমজাদী মেহেরুন নেসা (৬৫) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশের মাঠে জানাজা শেষে তাঁকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন অরুণা পল্লি এলাকায় দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে উপাচার্য ফারজানা ইসলাম শোক প্রকাশ করেছেন।