বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি সুবীর চৌধুরী অস্ট্রেলিয়া সফরকালে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে সিডনির ওয়েস্টমিড হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশের চিত্রশিল্পীদের ‘জন্মভূমির গান’ শীর্ষক একটি প্রদর্শনী উপলক্ষে সুবীর চৌধুরী অস্ট্রেলিয়া সফর করছিলেন। এ সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর ক্যানবেরার একটি হাসপাতালে চিকিৎসাকালে তাঁর মস্তিষ্কের শিরায় জটিলতা ধরা পড়ে। সুবীর চৌধুরী বন্ধু, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন—সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।