বেঞ্চ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে সদ্য বিলুপ্ত ছিটমহলের বাঁশকাটা দয়ালটারী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অনুদান হিসেবে ৫০ জোড়া বেঞ্চ দিয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাঁশকাটা দয়ালটারী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম, বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ও ওয়ান ব্যাংকের রংপুরের ব্যবস্থাপক আবদুল্লাহ হেল কাফি প্রমুখ। |