বেঞ্চে বসা নিয়ে বচসার জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। সকালে নাশতা করতে গিয়ে বেঞ্চে বসা নিয়ে বসচা। ঘটনার সমাপ্তি হলো মারধর করে হল থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে।হল সূত্রে জানা গেছে, সকালে হলের সামনের দোকানে বেঞ্চে বসে নাশতা করছিলেন আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুস সাত্তার। এ সময় নাশতা করতে এসে একই বেঞ্চে বসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক। এক বেঞ্চে বসা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ওমর ফারুক ও হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলামসহ আরও কয়েকজন সাত্তারকে মারধর করে হল থেকে বের করে দেন।জানা যায়, আবদুস সাত্তারের দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা চলছে। আর ওমর ফারুক স্নাতকোত্তর পর্ব শেষ করে চাকরি করছেন।এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, কাউকে মারধর করা হয়নি এবং হল থেকে বেরও করা হয়নি। কনিষ্ঠ এক ছাত্র বেয়াদবি করেছিল আর সকালেই শান্তিপূর্ণভাবে এর মীমাংসা করা হয়েছে বলে জানান তিনি।হল প্রাধ্যক্ষ বায়তুল্লাহ কাদেরী বলেন, কয়েকজন সাংবাদিক যোগাযোগ করলে ঘটনাটি প্রথম জানতে পারি। তবে হলে এসে এর সত্যতা পাইনি।