বেটার বিজনেস ফোরাম বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ) বিলুপ্ত ও বিনিয়োগ বোর্ডের ২৯৯ জনের জনবল কাঠামো অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিয়োগ বোর্ডের ২৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ী সম্প্রদায় ও সরকারি কর্মকর্তাদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে দেশে ব্যবসার পরিবেশ উন্নত করার লক্ষ্যে ২০০৭ সালে বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়। খবর বাসসের।সভায় বিনিয়োগ বোর্ডের ২৪তম সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।সভায় শেখ হাসিনা বিদেশি ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য কার্যবিধি সহজ করতে পদক্ষেপ নেওয়ার জন্য বিনিয়োগ বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন; যাতে তাঁরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে পারেন।