বেড়ায় পাটের গুদাম ও তেলকলে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকায় গতকাল শুক্রবার একটি পাটের গুদাম ও একটি তেলকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামের এক হাজার ১০০ মণ পাট এবং তেলকলের প্রায় ১৫০ মণ সরিষাসহ দুই থেকে আড়াই হাজার লিটার সরিষার তেল ভস্মীভূত হয়েছে। ÿ
ক্ষতিগ্রস্ত গুদাম ও তেলকল মালিকের দাবি, এতে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার ÿক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মী ও ক্ষতিগ্রস্ত মালিক সূত্র জানায়, বেড়া পৌর এলাকার পাটপট্টিতে বিকেল সাড়ে তিনটার দিকে বাদশা মোল্লার পাটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। ওই গুদামে প্রায় এক হাজার ১০০ মণ পাট ছিল। আগুন দ্রুত পাশের একটি তেলকলে ছড়িয়ে পড়ে। এতে ওই তেলকলের প্রায় ১৫০ মণ সরিষা ও দুই থেকে আড়াই হাজার লিটার সরিষার তেল পুড়ে যায়।
পাটগুদামের মালিক বাদশা মোল্লা জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে তিনি বলতে পারছেন না। তাঁর গুদামে রাখা পাটের মূল্য প্রায় ২০ লাখ টাকা।
তেলকলের মালিক ইকবাল হোসেন জানান, তাঁর তেলকলে দেড় হাজার মণ সরিষা ও তিন হাজার লিটার সরিষার তেল ছিল। এসবের আংশিক পুড়ে যাওয়ায় তাঁর ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
বেড়া ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ÿক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।