বেড়ায় মেয়রের হাতে প্রকৌশলী লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সুবিধা না পেয়ে পাবনার বেড়া পৌরসভার মেয়র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের ছোট ভাই আবদুল বাতেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমিক দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই অভিযোগ থেকে জানা যায়, ১৪ মে সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড বেড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান তাঁর কর্মকর্তাদের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করছিলেন। রাত সাড়ে সাতটার দিকে বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন একজন পুলিশ কনস্টেবলকে নিয়ে সেখানে আসেন। তিনি কোনো অনুমতি ছাড়াই নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে অন্য কর্মকর্তাদের বের করে দেন। পরে নির্বাহী প্রকৌশলীর কাছে অবৈধ বিল দািব করেন। নির্বাহী প্রকৌশলী অবৈধ কোনো বিল দিতে অস্বীকৃতি জানালে মেয়র তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন৷ একপর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান।
লিখিত অভিযোগে কবিবুর রহমান আরও দাবি করেন, ঘটনার তিন দিন পর ১৮ মে রাত সাড়ে নয়টার দিকে তাঁর কার্যালয়ের শাখা কর্মকর্তা সুলতান আহম্মেদের বাসায় কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়৷ তারা তাঁকে শারীিরকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করে কোয়ার্টার থেকে চলে যেতে বলে। এসব ঘটনায় পাউবো বেড়া সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে রয়েছেন।