বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে৷ এতে এসব গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে৷
গতকাল জোয়ারের তোড়ে শরৎঘোনা এলাকার বেড়িবাঁধ ভেঙে যায়৷ এতে শরৎঘোনা, উত্তরপাড়া ও দীঘিরপাড়া গ্রাম প্লাবিত হয়৷
মগনামা ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী বলেন, শরৎঘোনা এলাকার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল৷ গতকাল সকালে বেড়িবাঁধের একটি অংশ জোয়ারের তোড়ে ভেঙে গেছে৷
পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, রাজাখালী ইউনিয়নের আমিন বাজার থেকে মাতব্বরপাড়া, উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া ও টেকপাড়া, মগনামা ইউনিয়নের শরৎঘোনা ও কাকপাড়া এলাকার অন্তত ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে৷