বেড়িবাঁধে ভাঙন, আট গ্রাম প্লাবিত
টানা তিন দিনের বর্ষণ ও ভারতীয় পাহািড় ঢলের পানির চাপে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বেিড়বাঁধের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে৷ এতে আটটি গ্রাম প্লাবিত হয়েছে৷
ফুলগাজী উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মুহুরী নদীর বেিড়বাঁধের ফুলগাজীর উত্তর শ্রীপুর ও জয়পুর গ্রামের তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে৷ এতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, নিলক্ষ্মী, দেড়পাড়া, গোষাইপুর, বাসুরা, জয়পুর ও ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়। তিলয়ে গেছে গ্রামীণ সড়ক ও আমনের বীজতলা। ভেসে গেছে পুকুরের মাছ। ফুলগাজী থানার সামনে প্রায় দুই ফুট পানি উঠে গেছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান জানান, ফুলগাজী উপজেলা পরিষদের সামনে ফেনী-পরশুরাম সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। তিনি জানান, পানিবন্দী ২৫০টি পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে৷
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী জানান, বেড়িবাঁধের ভাঙন মেরামতের কাজ শুরু হয়েছে। তিনি জানান, গতকাল সকালে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। দুপুরের দিকে পানি বিপৎসীমার সামান্য নিচে নেমে আসে৷
বৃষ্টি বন্ধ হলে ও ভারতীয় উজানের পানি কমে গেলে দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে মো. রমজান আলী আশা প্রকাশ করেন৷