বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫-এর সংখ্যা। গত বছরের তুলনায় ৪ দশমিক ৭১ ভাগ বেশি পাস করেছে। অন্যদিকে জিপিএ-৫ কমেছে ৪৫টি।
এ বছর ৫২ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৫২ হাজার ১৭৩ জন। পাসের হার ৭১ দশমিক ৬৯। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৫৩ জন। গত বছর ৪২ হাজার ১৯ জন পরীক্ষা দিয়ে পাস করেন ২৮ হাজার ১৪৪ জন। পাসের হার ছিল ৬৬ দশমিক ৯৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৯৮ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহামঞ্চদ শাহ আলমগীর বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ায় ও তদারকি জোরদার থাকায় পাসের হার বেড়েছে। তবে রসায়ন পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো করতে না পারায় ফল একটু পিছিয়ে গেছে। তা না হলে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বাড়ত। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে দেশের সার্বিক পরিবেশ, বিশেষ করে হরতাল পরীক্ষার্থীদের ওপর প্রভাব ফেলেছে।’:n: