প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার অভিভাবকেরা শিক্ষার্থীদের সেশন ফি ও বেতন কমানোর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গতকাল সোমবার তাঁরা এসব কর্মসূচি শেষে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন।জানা যায়, গতকাল সকালে সেশন ফি ও বেতন কমানোর দাবিতে ভিকারুননিসা নূন স্কুলের মূল ফটকের সামনে অভিভাবকেরা মানববন্ধন করেন। এতে কয়েক শ অভিভাবক অংশ নেন।কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র ছয় মাসের ব্যবধানে শিক্ষার্থীদের সেশন ফি ও বেতন প্রায় দ্বিগুণ বাড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর আগে বেশ কয়েকবার অভিভাবকেরা এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে বসলেও কোনো সমাধান হয়নি। তাঁরা বেতন কমানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।