বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারঘোষিত সময়ের মধ্যে ঈদের বোনাস এবং বেতন দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন সদস্য ফোরাম। গতকাল শুক্রবার সকালে নগরের প্রেসক্লাবের সামনে ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস এলেই কতিপয় মালিক ঠুনকো অজুহাতে বেআইনিভাবে চালক ও শ্রমিকদের চাকরিচ্যুত করেন। মূলত ঈদ বোনাস থেকে বঞ্চিত করতে এই পদ্ধতি বেছে নেওয়া হয়।
সমাবেশে ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক কাজল ইসলাম, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সভাপতি আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, প্রচার সম্পাদক আমির হোসেন প্রমুখ বক্তব্য দেন।