বেতন ও ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী সেন্ট জেভিয়ার্স স্কুলে মাসিক বেতন ও ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালিত হয়। সম্মিলিত অভিভাবক সমিতি এ কর্মসূচি পালন করে।অবস্থান কর্মসূচি চলাকালে অভিভাবক সমিতির পক্ষে বক্তব্য দেন মো. সোহরাওয়ার্দী, আমিরুজ্জামান, মোক্তার হোসেন, হুমায়ুন কবির, মুজিবুর রহমান, শাহাবুদ্দিন, শহিদুল ইসলাম, শিল্পী আক্তার, অনিতা রায় প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের লোকজন তাঁদের সঙ্গে কোনো আলোচনা না করে অহেতুক অজুহাতে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। অভিভাবক সমিতির নেতারা তাঁদের দাবি মেনে নিয়ে অবিলম্বে বিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানান।এ ব্যাপারে অভিভাবক সমিতির সদস্যসচিব মো. সোহরাওয়ার্দী বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ এ বছর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর মাসিক বেতন ও ভর্তি ফি দ্বিগুণ করে দিয়েছে। শুধু তা-ই নয়, আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে স্কুলের বিদ্যুৎ বিল ও মালির বেতনের টাকাও নেওয়া হচ্ছে আলাদাভাবে। আমরা এসব অনিয়মের প্রতিকার চেয়ে অবস্থান ধর্মঘট পালন করেছি। কিন্তু কর্তৃপক্ষ সেদিকে খেয়াল না করে আমাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অজুহাতে স্কুল বন্ধের ঘোষণা দেয়।’