বেতন তুলতে পারলেন না ১৬ কর্মচারী
ঈদ ঘনিয়ে এলেও বেতনের বিলে স্বাক্ষর না হওয়ায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ১৬ জন কর্মচারী চলতি মাসের বেতন তুলতে পারেননি। কার্যালয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে সরকারি কর্মচারীদের আগস্ট মাসের বেতন ১৩ আগস্ট প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কিন্তু ইউএনও মুহামঞ্চদ লুৎফর রহমান বেতনের বিলে স্বাক্ষর না করায় তাঁর কার্যালয়ের ১৬ কর্মচারী এ মাসের বেতন তুলতে পারেননি। ছুটির আগে গত মঙ্গলবার শেষ কর্মদিবসেও কর্মচারীরা বেতন ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, বেতন উঠিয়ে স্ত্রী-সন্তানদের জন্য ঈদের কেনাকাটা করব, সেই সুযোগ আর হলো না। মুহামঞ্চদ লুৎফর রহমান বলেন, ‘চলতি মাসের বেতন ১৩ তারিখে দিতে হবে, এমন লিখিত কাগজপত্র আমি পাইনি।’ সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল এ প্রসঙ্গে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।