বেতন পাচ্ছেন না ৬২ নারী শ্রমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রামীণ রাস্তা মেরামতের কাজে নিয়োজিত ৬২ জন নারী শ্রমিক ছয় মাস ধরে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রতিটি ইউনিয়নে পাঁচ বছরের জন্য ১০ জন করে নারী শ্রমিক ও দুজন সুপারভাইজার নিয়োগ দেন। নারী শ্রমিকেরা প্রতিদিন ৯০ টাকা হিসাবে মাসিক দুই হাজার ৭০০ টাকা এবং সুপারভাইজাররা প্রতিদিন ১৮০ টাকা হিসাবে মাসিক পাঁচ হাজার ৪০০ টাকা বেতন পেয়ে থাকেন।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী গোলাম মোর্শেদ জানান, বরাদ্দ না আসায় শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি।