বেতন ফি না কমালে অবস্থান কর্মসূচির ঘোষণা অভিভাবকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম। সেখানে তাঁরা শিক্ষার্থীদের বর্ধিত বেতন ফি না কমালে আগামী ১৭ জানুয়ারি থেকে স্কুল প্রাঙ্গণে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। ছবি: প্রথম আলো
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম। সেখানে তাঁরা শিক্ষার্থীদের বর্ধিত বেতন ফি না কমালে আগামী ১৭ জানুয়ারি থেকে স্কুল প্রাঙ্গণে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। ছবি: প্রথম আলো

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বর্ধিত বেতন ফি না কমালে আগামী ১৭ জানুয়ারি থেকে স্কুল প্রাঙ্গণে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন অভিভাবকেরা। একই সঙ্গে তাঁরা কয়েকটি দাবি পূরণের জন্য আলাদাভাবে সময় বেঁধে দিয়েছেন।


আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শামীমা সুলতানা নামের এক অভিভাবক।


শামীমা সুলতানা বলেন, এই স্কুলে চলতি শিক্ষাবর্ষে টিউশন ফি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ বিষয়ে অভিভাবকেরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিতভাবে আবেদন করে কোনো সুরাহা পায়নি। ২৪ ঘণ্টার মধ্যে বর্ধিত ফি প্রত্যাহার করার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, এ ছাড়া বিশেষ ক্লাসের নামে মাত্রাতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে এটাও প্রত্যাহার করতে হবে।


সংবাদ সম্মেলনে দুই মাসের মধ্যে যোগ্য ও অভিজ্ঞ একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া, একই সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা কমিটির নির্বাচন দেওয়া, সব শাখায় যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। এসব দাবি পূরণে ১৩ জানুয়ারি শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে অভিভাবকেরা জানান।