বেতন বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেটেরিনারি চিকিৎসকদের বেতন বাড়ানোর দাবিতে গতকাল রোববার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ১৯তম ব্যাচের উদ্যোগে মানববন্ধন হয়েছে। অনুষদের শিক্ষার্থী মনজুর কাদের চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সমাবেশে ১৯তম ব্যাচের শ্রেণি-প্রতিনিধি মুস্তাসিম ফেমাস ও অনুপ চৌধুরী বেতন বাড়ানোর দাবি উত্থাপন করেন। পরে সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত ডিন মাহবুব-ই-এলাহী। বক্তারা বলেন, ভেটেরিনারি চিকিৎসকদের বেতন ৫ হাজার টাকা ধার্য করা হয়েছিল ১৯৯৫ সালে। তখনকার প্রেক্ষাপটে ওই বেতন যৌক্তিক ছিল। কিন্তু গত প্রায় ২০ বছরেও বেতন না বাড়ানোয় এখন প্রতিকূল অবস্থার মুখে পড়তে হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৬ হাজার টাকা করা উচিত।