বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী আলহাজ পাটকলের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার সকাল ১০টা থেকে তাঁরা কাজে যোগদান না করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। ফলে পাটকল বন্ধ হয়ে গেছে।আলহাজ পাটকল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাটকলের প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারী মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। শ্রমিক-কর্মচারীদের মজুরি-বৈষ্ণম্য থাকায় তাঁরা কাজে যোগদান না করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। একজন স্থায়ী শ্রমিককে দৈনিক ৯০ থেকে ১০৮ টাকা মজুরি দেওয়া হয়। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তা নগণ্য। সারা দেশের বিভিন্ন পাটকলের শ্রমিকদের মজুরির চেয়ে এ পাটকলে দৈনিক মজুরী কম দেওয়া হচ্ছে।আলহাজ পাটকল লিমিটেডের ড্রয়িং বিভাগের শ্রমিক আরজিনা বেগম (২৫) বলেন, ‘দৈনিক ১০০ টাকা মজুরিতে সংসার চলে না। তাই বেতন বৃদ্ধির দাবিতে আমরা কাজে যোগদান না করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছি।’