বেতন বৃদ্ধির দাবিতে ওষুধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দাবিতে রাজশাহীতে আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী একটি কারখানার কর্মচারীরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের রানীনগর এলাকার আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসবি ল্যাবরেটরিজের বাপ্পি নামের এক কর্মচারী কারখানায় ঢোকার চেষ্টা করেন। এ সময় দেরি করে আসার অভিযোগে একজন কর্মকর্তা তাঁকে মারধর করেন। এ খবর জানার পর কারখানার ৮০ জন কর্মচারী বিক্ষোভ শুরু করেন। তাঁরা একপর্যায়ে কারখানার মালিকের বাসভবনের জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। পরে নগরের বোয়ালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।কারখানার মালিক শিব্রত রায় বলেন, শুক্রবারের নামাজের জন্য আগে দুই ঘণ্টা সময় দেওয়া হতো। এখন রমজান মাস। এ জন্য এক নামাজের সময় এক ঘণ্টা করা হয়েছে। কিন্তু কর্মচারীরা তা মানবেন না। তিনি বলেন, আজ ছুটি দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকে শুক্রবার সাপ্তাহিক ছুটি করা হবে।