বেতন-বোনাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই পোশাকশ্রমিকদের বেতন, বোনাস ও ওভারটাইম পরিশোধে শিল্পসম্পর্কিত আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা। সভায় শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ২০ রমজানের মধ্যে চলতি মাসের বেতন, বোনাস ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবি জানানো হয়।