প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ রোজার মধ্যে শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন ও এক মাসের সমপরিমাণ ঈদ উৎসব বোনাস প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার শাখা। গতকাল সোমবার বেলা ১১টায় মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এ দাবি জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. নুরুল মোহাইমীন। সভায় বক্তৃতা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।