বেতন-বোনাস না পেয়ে শিক্ষকদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন।বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জানান, শিক্ষকদের জুলাই মাসের বেতন না দিয়ে ২৩ জুলাই বিদ্যালয় ছুটি ঘোষণা করে প্রধান শিক্ষক রেজাউল করিম তাঁর গ্রামের বাড়ি চলে যান। সাত-আটজন শিক্ষক জুন মাসের বেতনও পাননি। এ কারণেই তাঁরা ক্লাস বর্জন করেন।বিদ্যালয় থেকে জানা যায়, সকাল ১০টায় ক্লাস বর্জন করে শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমানের কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে মৌখিক অভিযোগ করেন।প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, শিক্ষকদের সঙ্গে আলোচনা করার আগেই তাঁরা ক্লাস বর্জন করেন। তবে এটা তাঁর ব্যর্থতা বলে তিনি স্বীকার করেছেন।ইউএনও দেওয়ান মাহবুবুর রহমান জানান, শিক্ষকেরা এ ব্যাপারে তাঁর কাছে মৌখিক অভিযোগ করেছেন।