প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন ও ঈদের বোনাস না পেয়ে চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল দুপুরে প্রকল্পের বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি প্যাসিফিক মেরিন সার্ভিস লিমিটেডের আগ্রাবাদ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তাঁরা। চট্টগ্রাম বন্দরের প্রায় ২২৯ কোটি টাকা নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন’। মালয়েশিয়ার এই প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত আছে চট্টগ্রামের প্যাসিফিক মেরিন সার্ভিস। শ্রমিকেরা জানান, গতকাল সকালে সদরঘাটে প্রকল্প কার্যালয়ে বেতন-বোনাস তুলতে যান শ্রমিকেরা। বেতন-বোনাস না পেয়ে তাঁরা আগ্রাবাদে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।