বেতন-বোনাস পরিশোধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ ও পূজার আগে বেতন-বোনাস পরিশোধসহ তিন দফা দাবিতে গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারি শ্রমিক ইউনিয়ন মাগুরা শাখা শহরে বিক্ষোভ মিছিল বের করে। শহরের চৌরঙ্গী মোড় থেকে দুপুর ১২টার দিকে মিছিলটি বের হয়ে প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। সংগঠনের সভাপতি বাচ্চু মোল্লা বলেন, মালিকেরা হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারি শ্রমিকদের খেয়ালখুশিমতো ব্যবহার করেন। ঈদ-পূজায় তাঁদের বোনাসের ব্যবস্থা নেই। সঠিক সময় বেতনও পরিশোধ করা হয় না।